বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ২০:৩৩আপডেট : ০৭ মার্চ ২০২২, ২০:৩৩

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার সকালে ডিএনসিসির প্রধান ফটকের সামনে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মেয়র বলেন, বিশ্বের ইতিহাসে দুশ’ বছরের মধ্যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ অন্যতম। এই মার্চ আমাদের জন্য বেশ তাৎপর্যের। এই মার্চ মাসেই বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। এই মার্চেই তাঁর জন্ম। এই মার্চেই মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।

এ সময় ডিএনসিসি মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১০ মার্চ থেকে ১৭ মার্চ এক সপ্তাহব্যাপী মশক নিধনের বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ সংস্থার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। পরে মেয়র জাতির জনকের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের