নগর পরিকল্পনায় জেন্ডার জাস্টিসকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বিআইপি'র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৯:১৪আপডেট : ১২ মার্চ ২০২২, ১৯:১৪

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বৈষম্যমুক্ত নগর পরিকল্পনায় জেন্ডার জাস্টিসকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লান্যার্স (বিআইপি)।

শনিবার (১২ মার্চ) নগর ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। রাজধানীর প্ল্যনার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিআইপি’র সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেমিনারের মুখ্য আলোচক হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নারী পুরুষ কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী। লৈঙ্গিক এই বৈষম্য, সহিংসতা রোধ করতে হলে জনসচেতনতা তৈরির দরকার।

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারীরা জন্মগত যোদ্ধা। সমাজের সকল নারীকে সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ নগর গড়ে তুলতে হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার তার প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণের একটি চিত্র তুলে ধরে সমাজের প্রতিটি অংশে নারীদের যথাযথ পদায়ন এবং মূল্যায়ন করা উচিত বলে মন্তব্য করেন।

পরিবেশ ও ট্রাফিক সচেতনতা সংক্রান্ত বিষয়গুলো শিক্ষাক্রমের প্রাথমিক পর্যায়ে যুক্ত করার আহ্বান জানিয়ে বিআইপি সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, শিক্ষার্থীরা যেন পরবর্তী সময়ে দায়িত্বশীল নাগরিক হতে পারে। পাশাপাশি শিশু ও নারীবান্ধব নগর গড়তে বিআইপির’র পক্ষ থেকে কাজ করে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বিআইপির বোর্ড সদস্য (প্রফেশনাল অ্যাফেয়ার্স)তামান্না বিনতে রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বৈষম্যমুক্ত নগর পরিকল্পনায় জেন্ডার জাস্টিসকে অগ্রাধিকার দেওয়ার কোন বিকল্প নেই।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদে মেহেদী আহসান।

সেমিনারে দ্বিতীয়ার্ধে আলোচনা সেশনে দেশের সার্বিক উন্নয়নে নারী পরিকল্পনাবিদদের ভূমিকা, পরিকল্পনায় নারী নীতি, নগর স্বাস্থ্য, ডেল্টা প্ল্যান, নারী সংবেদনশীল দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পরিকল্পনাবিদ ড. ফৌজিয়া ফারজানা, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডেবরা এফ্রয়মসন, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের সিনিয়র স্পেশালিস্ট ফারহানা আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুরের পোস্ট-ডক্টরাল রিসার্চ ফেলো পরিকল্পনাবিদ নাজওয়া তাহসিন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক পরিকল্পনাবিদ মানিক কুমার সাহা।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একইসাথে নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা এবং উন্নয়ন ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখার জন্য বিআইপি’র নির্বাচিত নারী সদস্যদের মধ্য থেকে 'নারী পরিকল্পনাবিদ' ও 'নবীন নারী পরিকল্পনাবিদ' এই দুটি বিভাগে সম্মাননা প্রদান করা হয়। 

আলোচকদের উপস্থাপনা শেষে বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান আলোচনার সারসংক্ষেপ উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের