কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে চারশ’ ঘর

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২০ মার্চ ২০২২, ২২:৫৯আপডেট : ২০ মার্চ ২০২২, ২৩:৩০

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর কল্যাণপুরের ৯ নম্বর নতুন বাজার বেলতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট রবিবার (২০ মার্চ) রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বস্তির কী পরিমাণ  ঘর পুড়ে গেছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনও হতাহতের ঘটনা রয়েছে কিনা, পুরো সার্চ করার পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

স্থানীয়রা বলছেন, বস্তির পাশে কবুতরের একটি খামার রয়েছে। একইসঙ্গে সেখানে সিলিন্ডার গ্যাসের একটি গোডাউন রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত। চোখের পলকে বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় চারশ’ ঘর পুড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের