পল্টনে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ২৩:২৪আপডেট : ২৫ মার্চ ২০২২, ২৩:২৪

রাজধানীর পল্টনে বাসের ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মো. ফারুক হোসেন (৫৫)। তিনি দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৫ মার্চ) সকাল আটটায় বাইতুল মোকাররমের ১ নং গেটের সামনে এ ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেন পল্টন থানার উপ-পরিদর্শক মহাসেন হাবিব মৃধা। তিনি বলেন, সকালে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সড়কে রাস্তা ঝাড়ু দেওয়ার সময় স্বদেশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন ফারুক।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যাত্রীবাহী বাসটি জব্দ রয়েছে।

খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। মৃতের মেয়ের জামাই রিফাত হোসেন জানান, সকালে বাসা থেকে কাজে বের হয়েছিলেন ফারুক। পরে জানতে পারেন তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

মৃত ফারুক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের মৃত রুস্তম মিয়ার ছেলে। হাজারীবাগের গণকটুলিতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। এক ছেলে এক মেয়ের বাবা ছিলেন। নিহতের ছেলে রাসেল হোসেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

/এআইবি/আরটি/এফএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী