মশক নিধনে প্রতি সপ্তাহে সমন্বয় সভার নির্দেশ ডিএনসিসি মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ২০:৫৩আপডেট : ২৮ মার্চ ২০২২, ২০:৫৩

মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে কাউন্সিলরদের প্রতি সপ্তাহে অন্তত একবার সমন্বয় সভা করার নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর গুলশান ২-এ নগর ভবনের হলরুমে ডিএনসিসির ২য় পরিষদের ১১তম করপোরেশন সভা হয়। সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছি। জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

এসময় তিনি অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ না করতে কাউন্সিলরদের নির্দেশনা দেন।

সভায় ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় মৃত্যুবরণকারী দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগের কর্মী মো. আহসান কবির খানের পরিবারকে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএনসিসির তহবিল থেকে আহসান কবিরের সন্তানদের মাস্টার্স ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত এ অনুদান দেওয়া হবে।

করপোরেশন সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ সকল কাউন্সিলর ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ