খাদ্যে ভেজাল রোধে ডিএনসিসি’র অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ০২:৩১আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০২:৩১

খাদ্যে ভেজাল রোধে রাজধানীর বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৪ এপ্রিল) দিনভর পরিচালিত অভিযানে খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়।

কাওরান বাজার এলাকায় অভিযানকালে এক লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসি’র অঞ্চল-৫ এর নির্বাহী পরিচালক  মোতাকাব্বীর আহমেদ এই অভিযানের নেতৃত্ব দেন।

অঞ্চল-৪ এর নির্বাহী পরিচালক আবেদ আলীর ভ্রাম্যমাণ আদালত ৪৮টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করে নির্মাণাধীন ৩টি বাড়ির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় ২০০ মিটার ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। একই এলাকায় ২টি হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-১ এর নির্বাহী পরিচালক জুলকার নায়নের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট দোকানে মূল্য তালিকা না থাকায় ২টি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করে।

অঞ্চল-৬ এর নির্বাহী পরিচালক সাজিয়া আফরীনের নেতৃত্বে জহুরা মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রেন, রাস্তা ও ফুটপাত থেকে ভ্রাম্যমাণ দোকান অপসারণ করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ও অবৈধভাবে ফুটপাত দখল করে রাখায় ১টি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪ নং সেক্টরের ১টি রোডে অবৈধভাবে দখল করে রাখা সকল কার্ভাড ভ্যান ও পিকআপ অপসারণ করা হয়েছে।

অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় তিনটি হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি