এই তো আনন্দ!

জুবায়ের আহমেদ
০৩ মে ২০২২, ১৯:৩৮ আপডেট : ০৩ মে ২০২২, ১৯:৫০

সকালটা ছিল বৃষ্টিস্নাত। নামাজের পরও বেশ খানিকটা সময় বৃষ্টি হয়েছে ঢাকায়। তবু বিগত দুই বছরের চেয়ে অনেকটাই আলাদা ছিল এবারের ঈদুল ফিতর উদযাপন। পথে পথে ছিল ঈদের পরিচিত আমেজ। দুই বছর পর আবার প্রাণখুলে ঘুরে বেড়িয়েছেন নাগরিকরা।

কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের পর কিছুক্ষণ ঘরবন্দি সময় কাটলেও মঙ্গলবার (৩ মে) দুপুরের পর স্বচ্ছ আকাশ, হালকা আমেজের রোদে বেরিয়ে পড়েছেন নগরবাসী।

দুই বছর ধরে বিধিনিষেধের আওতায় ঈদ আনন্দ ছিল ‘সীমিত পরিসরে’। এবার অবশ্য পরিসরের বাঁধ ভেঙেছে। মানুষের সঙ্গে মিশেছে মানুষ। বুক মিলিয়েছে সৌহার্দ্যে।

ঈদের দিন বিকালে অভিভাবকদের হাত ধরে বের হয়েছে রাজধানীর শিশু-কিশোররা। তরুণ-তরুণীদের উচ্ছলতা ছিল পায়ে পায়ে।

জাতীয় চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, হাতিরঝিল, চন্দ্রিমা উদ্যানসহ রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে ঈদ উদযাপন। বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল ভিড়।

ঈদের আনন্দ শিশুদের

জাতীয় চিড়িয়াখানায় তিন সন্তানসহ পরিবার নিয়ে ঘুরতে আসা নূর মোহাম্মদ বলেন, ‘আগের বছরগুলাতে ঈদে কোথাও যেতে পারিনি। মন-মানসিকতাও তখন ভালো ছিল না। এবার শিশুদের চিড়িয়াখানায় নিয়ে এলাম। প্রথমবারের মতো ওরা বাঘ-সিংহ দেখলো। ওদের আনন্দ দেখে আমারও ভালো লাগছে।’

বিমানবাহিনীর জাদুঘরে, ছবি: জুবায়ের আহমেদ

আগারগাঁওয়ে বিমান বাহিনীর জাদুঘরে এসেছেন ঢাকার এক আইটি ফার্মে কর্মরত শহিদুল ইসলাম। তিনি বললেন, ‘এখানে ওদের নতুন কিছু দেখাতে নিয়ে এসেছি। এই জায়গায় কিছু বিমান আছে, যেগুলা এয়ারপোর্টে গিয়ে দেখা সম্ভব না। শিশুরা খুব খুশি।’

‘এখানে খোলা জায়গাও রয়েছে। শিশুরা ইচ্ছেমতো দৌড়ঝাঁপও করতে পারে। গাছপালার পরিবেশ দেখে আমাদেরও ভালো লাগে’—বলছিলেন শহিদুল ইসলাম।

 

বাঁধভাঙা তারুণ্য

চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন, হাতিরঝিল এলাকায় দিনভর ছিল তরুণ-তরুণীদের উচ্ছলতা। নতুন জামা আর সাজগোজে দলবেঁধে ঘুরে বেড়ানো, যুগলবন্দি গল্প, ছবি তোলা, ফুচকা-চটপটি খাওয়াসহ আনন্দমুখর ব্যস্ততায় সময় কাটাতে দেখা যায় তাদের। কেউ কেউ আপন মানুষের হাত ধরে চড়েছেন ঘোড়ার গাড়িতেও। জাতীয় সংসদের সামনেও দেখা গেছে এমন প্রাণোচ্ছল পরিবেশ।

বাঁধভাঙ্গা তারুণ্যের আনন্দ, ছবি: সালমান তারেক শাকিল

শুধু পার্ক কিংবা বিনোদন কেন্দ্র নয়, তরুণ-তরুণীদের দেখা মিলছে বিভিন্ন রেস্তোরাঁ ও ফুড কোর্টেও। অনেকে যাচ্ছেন সিনেমা হলে। 

রাজধানীর মিরপুর ১-এর সনি স্কয়ারের ফুডকোর্টে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন রিয়া। বলছিলেন, ‘আগে থেকেই পরিকল্পনা ছিল আজ এখানে সবাই দেখা করবো। তারপর এখানে বসে হবে নতুন প্ল্যান।’

সকাল থেকে কী কী করলেন প্রশ্নে তিনি বলেন, ‘আজ অনেক ছবি তুলেছি, একসঙ্গে ঘুরছি, এই তো আনন্দ!’

বিজয়স্মরণী বঙ্গবন্ধু নভো থিয়েটারের সামনে ভিড়, ছবি: সালমান তারেক শাকিল

পাড়া-মহল্লায় নতুন প্রাণ

রাজধানীর পাড়া-মহল্লাগুলোও আজ ঈদ উৎসবের ষোলোআনা আদায় করেছে। হকারের কাছ থেকে শিশুদের দেখা গেছে সেলামির টাকায় খেলনা কিনতে। ফুচকা-চটপটির দোকানেও লাগাতার ভিড়। গলির এই মুখ থেকে ওই মুখে লেগেছিল কিশোর-তরুণদের আড্ডা, ফটোসেশন।

/এসটিএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!