রাজধানীতে ‍পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২২, ০১:৫১আপডেট : ০৫ মে ২০২২, ০১:৫১

রাজধানীতে যাত্রাবাড়ী ও মিরপুরে পৃথক দুই দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। বুধবার (৪ মে) দিবাগত রাতে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হচ্ছেন মো. শিহাব (২১) ও আবু সিদ্দিক (৫৩)।

পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ খবর নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান।

এএসআই আব্দুল খান জানিয়েছেন, যাত্রাবাড়ীর ঘটনায় নিহতের মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন। দারুসসালামের ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দারুসসালাম টাওয়ারের সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আবু সিদ্দিক (৫৫) রাস্তায় ছিটকে পড়েন বলে জানিয়েছেন নিহতের ছেলের বন্ধু রাশেদ জামান।

সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি পেশায় দারুসসালাম আলিয়া মাদ্রাসার বাবুর্চি ছিলেন। নিহতের গ্রামের বাড়ি বান্দরবান জেলায়।

যাত্রাবাড়ীর ঘটনায় নিহত মো. শিহাব নারায়ণগঞ্জের খানপুর এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

নিহতের মামাতো ভাই মাসুদ করিম জানিয়েছেন, শিহাব মোটরসাইকেল চালিয়ে ধোলাইখালের দিক থেকে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়েন। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

/এআইবি/আরটি/এফএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী