রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ২৩:০৪আপডেট : ০১ জুলাই ২০২২, ২৩:০৫

রাজধানীর আগারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান খোকন (৩০) নামে যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ জুলাই) বিকালে দুর্ঘটনাটি ঘটে।

আগারগাঁওয়ে ‘ইসলামিয়া অন্বেষণ‘-এর সামনের রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে পড়েছিলেন হাবিবুর। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশেই নিউরো সায়েন্স ইনস্টিটিউটে নিয়ে যান।

নিহত হাবিবুরের বাবা আকবর আলী জানান, সংবাদ পেয়ে স্বজনরা চিকিৎসকের পরামর্শে রাত ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। 

চিকিৎসকরা রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

হাবিবুরের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের আটোয়া হাজীপাড়ায়। বর্তমানে আগারগাঁও শহিদের টেক বস্তিতে পরিবার নিয়ে বসবাস করতো।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের