রেষারেষিতে চাপা দেওয়ার ঘটনায় বাসচালক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ০০:২৪আপডেট : ০৪ জুলাই ২০২২, ০০:২৪

রাজধানীর গুলিস্তানে দুই বাসের প্রতিযোগিতার সময় চাপা পড়ে যুবক নিহতের ঘটনায় মনজিল পরিবহনের গাড়িচালককে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (৩ জুলাই) মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর গুলিস্থান এলাকায় প্রতিযোগিতামূলকভাবে বাস চালিয়ে যাওয়া নিয়ন্ত্রণবিহীন মনজিল এক্সপ্রেস পরিবহনের দুই বাসের চাপায় পড়ে একজনের মৃত্যুর ঘটনায় মুন্সিগঞ্জ জেলার সদর এলাকা থেকে ঘাতক বাসের চালক মোঃ আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর মাতুব্বর (৩৫) নামে এক যুবক নিহত হন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেলো যুবকের

/আরটি/জেজে/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের