রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেলো যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১২:৪৩আপডেট : ০২ জুলাই ২০২২, ১৪:৫১

রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর মাতুব্বর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২ জুলাই) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামের বাসিন্দা। 

নিহতের ভাগ্নে মো. মুহিদুল ইসলাম জানিয়েছেন, তার মামা জাহাঙ্গীরের এক শ্যালক বিদেশে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করাতে ঢাকায় এসেছিলেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি শ্যালক ও ভায়রাকে নিয়ে ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় যাচ্ছিলেন।

তিনি বলেন, ‌পথিমধ্যে বাইতুল মোকাররম মসজিদের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় মঞ্জিল পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। বাসটিকে পুলিশ জব্দ করেছে। 

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি