চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২২, ১৪:৩২আপডেট : ১২ জুলাই ২০২২, ১৫:২৬

কোরবানির ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, শিশু-কিশোরসহ পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীর উপস্থিতি সবচেয়ে বেশি।

এদিন চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, সকালে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের দিকে টিকিট কাউন্টারগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। উপস্থিতির মধ্যে সবচেয়ে বেশি শিশু-কিশোর এবং তাদের সঙ্গে আসা অভিভাবকরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে চিড়িয়াখানার অন্তত তিন জন টিকিটকর্মী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বিকালে ভিড় আরও বাড়বে। অনেকে শেষ বেলায় বের হতে পারেন। প্রতিবার কোরবানির সময় এমনটিই ঘটে থাকে।’

জানা যায়, দর্শনার্থীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তুলনামূলক কম বয়সী যুগল দর্শনার্থীরা। তার পরেই রয়েছে দলবেঁধে ঘুরতে আসা তরুণ-তরুণী। তবে বয়স্ক দর্শনার্থীর উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক চিড়িয়াখানার একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, করোনা মহামারির পর দর্শনার্থীর সংখ্যা অনেকটা কমেছে। গতবার কোরবানির ঈদের পরের দিন ভিড়ের মাঝে সন্তান হারানোর ঘটনাও ঘটেছে। সে হিসেবে গতকাল উপস্থিতি ছিল খুবই কম। তবে আজ দর্শনার্থীর সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন...

দর্শনার্থী কম চিড়িয়াখানায়, পার্কগুলোতে ভিড়

 

 

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি