পিচ তোলার মেশিনের রক্ষণাবেক্ষণ শিখতে জার্মানি যাবেন প্রশাসনিক কর্মকর্তা

রাশেদুল হাসান
১২ জুলাই ২০২২, ১৯:২৮আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৮:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অ্যাসফল্ট প্ল্যান্টের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্পের আওতায় রাস্তার পিচ তোলার কোল্ড প্ল্যানার মেশিন সংগ্রহ করবে। আর সেই মেশিনের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ শিখতে জার্মানি যাবেন উত্তর সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সরকারের উপ-সচিব আব্দুল্লাহ আল বাকী। আগামী ২৫ জুলাই তার দেশ ছাড়া কথা রয়েছে। সেখানে তিনি ৫ দিন অবস্থান করবেন বলে জানা গেছে। যদিও  এ যন্ত্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে তার কোনও সংশ্লিষ্টতা নেই।

কারিগরি কাজে সংশ্লিষ্টতা না থাকলেও তাকে মনোনীত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে এই প্রশিক্ষণের অনুমোদন দিয়েছে। এ প্রশিক্ষণের খরচ বহন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডি।

কোল্ড প্ল্যানার মেশিন কী জানতে চাইলে আব্দুল্লাহ আল বাকী প্রথমে জানান, এটা টেকনিক্যাল বিষয়। এটা তিনি জানেন না। পরে বলেন, এটা মূলত রাস্তার পিচ কাটতে ব্যবহার করা হয়।

তিনি ছাড়াও জার্মানি যাচ্ছেন পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী  প্রকৌশলী  আবুল কাশেম। তারও এ কাজে তেমন কোনও সংশ্লিষ্টতা নেই।

নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম জানান, মেশিনটি মূলত রাস্তার পুরনো বিটুমিন তোলা ও তা পুনরায় ব্যবহারের জন্য মিক্সিং করতে কাজে লাগে।

এছাড়া জার্মানি যাচ্ছেন যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদ আলম। তিনজনের মধ্যে শুধু মাকসুদ আলমের এ কাজের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।

কারিগরি কাজের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা পরও কেন আব্দুল্লাহ আল বাকী ও আবুল কাশেমকে এ প্রশিক্ষণের জন্য মনোনীত করা হলো জানার জন্য একাধিকবার ফোন করা হলেও প্রকল্পের পরিচালক উত্তর সিটির যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম কল রিসিভ করেননি।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রশ্ন হচ্ছে, যারা কোল্ড প্লেইনার অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স শিখতে জার্মানি যাচ্ছেন, তাদের নির্ধারিত দায়িত্বের সঙ্গে প্রশিক্ষণের কতটুকু  যোগসূত্র রয়েছে? দ্বিতীয়ত, এ প্রশিক্ষণের জন্য যারা বাস্তবে কোল্ড প্লেইনার অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্সের সঙ্গে যুক্ত তাদের বঞ্চিত করে ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তির জন্য অযৌক্তিক সুযোগ করে দেয়া হয়েছে কি না?  এ প্রশিক্ষণের মাধ্যমে তারা যদিওবা কিছু জ্ঞান অর্জন করেন, তা কোনও কাজে লাগাতে পারবেন এমন সম্ভাবনা কতটুকু রয়েছে?

/এমআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী