উত্তরখানে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে শিশুসহ দগ্ধ ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ১৭:১১আপডেট : ২১ জুলাই ২০২২, ১৭:১১

রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ জুলাই) রাত সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে বৃহস্পতিবার ভোর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— আবদুল মালেক (৭০), তার স্ত্রী নাজমা বেগম (৪৫) এবং তাদের নাতি মো. সাফোয়ান হোসেন (৫)।

দগ্ধ আব্দুল মালেকের মেয়ের জামাতা ও শিশু সাফোয়ানের বাবা রাহুল হোসেন সুজন জানান, রাতে তার শ্বশুরের নিজ বাসায় গ্যাস সিলিন্ডারের লাইন লিকেজ হয়েছিল। সেখানে ওই রুমে তার শ্বশুর গিয়ে বিদ্যুতের সুইচ চাপতেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। সেখানে সাফোয়ানও ছিল। দুজন আগুনের দগ্ধ হলে তাদের চিৎকারে শাশুড়ি এগিয়ে আসলে তিনিও দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, শিশু সাফোয়ানের শরীরের ১৮ শতাংশ ও আবদুল মালেকের ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা দুজন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে নাজমা বেগমের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের