যে বাজারে সব ১০ টাকা

আতিক হাসান শুভ
৩০ জুলাই ২০২২, ০৮:০০ আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৮:০০

আলু, টমেটো, বেগুন, পটল, শসা, মরিচ, পেঁয়াজ, আদা, বরবটি, লেবু, ঢেঁড়স, করলাসহ যাবতীয় সবজির দাম ১০ টাকা। এর বাইরে মিলবে ফল বা শাক। বলা হচ্ছে পুরান ঢাকার শ্যামবাজার এলাকার কচুপট্টি বাজারের কথা। স্থানীয় নিম্ন আয়ের মানুষের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে বাজারটি।

মূলত কুড়িয়ে আনা সবজি ও জিনিসপত্র বিক্রি হয় এখানে। আর তাই বাজারটির অধিকাংশ ক্রেতাই নিম্নবিত্ত।

কেউ রিকশা চালান, কেউ চালান নৌকা। কেউবা দিনমজুরের কাজ করে দিনশেষে ঢুঁ মারেন এই বাজারে। নিন্ম-মধ্যবিত্তদেরও মাঝে মাঝে দেখা যায় এ বাজারে।

সকাল-বিকাল সবসময়ই খোলা কচুপট্টি বাজার। সরেজমিনে দেখা গেলো, বিক্রেতাদের বেশিরভাগই নারী।

সাইদুল হক নামের এক ক্রেতা বলেন, দীর্ঘ ১৭ বছর পরিবার নিয়ে ঢাকায় বাস করছি। পাশেই একটা ফ্যাক্টরিতে কাজ করি। যা বেতন পাই তা দিয়ে ঘর ভাড়া আর ছেলেমেয়ের পড়াশোনার খরচ হয়ে যায়। সংসার ঠিকমতো চলে না। তাই এখান থেকেই শাক-সবজি কিনি। এখানকার বেশিরভাগ সবজি একটু বাসি হয়। তবে কম দামে পাই।

১০ টাকার ভাগ সাজিয়ে বসে আছেন এক বিক্রেতা

মরিয়ম তার দুই মেয়ে আর এক ছেলে নিয়ে থাকেন নদীর ওপারে। সারাদিন বিভিন্ন জায়গা থেকে শ্যামবাজারে আসা সবজি ও ফলের ট্রাকগুলোর আশেপাশেই থাকেন। মালামাল আনা নেওয়ার সময় বস্তা থেকে পড়ে যাওয়া সবজি কুড়ান। সেটা বিক্রি করেই চলে তার সংসার।

মরিয়ম বললেন, গত ২৩ বছর একাই সংসার চালাচ্ছি। আগে মানুষের ঘরে ঘরে কাজ করতাম। করোনার সময় সেটাও বন্ধ হয়ে যায়। পরে এই কাজ শুরু করি। দিনে দুই-তিনশ টাকার বেচতে পারি।

সীমা নামের আরেক বিক্রেতা জানালেন, কচুপট্টির পাশে কুড়িয়ে আনা মালপত্র বিক্রি হয়। এটা সবাই জানে। অনেক মানুষ এখান থেকে বাজার করে। এটাকে কেউ ১০ টাকার বাজার বলে, কেউ বলে টোকাই বাজার। ভালো সবজি থাকলে মাঝে মধ্যে দাম একটু বেশি থাকে। যেমন বাজারে যে টমেটো ১০০ টাকা, এখানে সেটার ভাগ ১০ টাকা। আবার ভালো চেহারা হলে দাম সামান্য বেশিও হয়।

সীমা জানালেন, তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত। গত আট বছর ধরে কুড়ানো সবজি বিক্রি করে তিনি দুই সন্তানের সংসার চালাচ্ছেন।

বিক্রেতা বাচ্চু মিয়া জানান, এখানে যারা বিক্রি করে তাদের অনেকে আবার আড়তেও কাজ করে। তবে এখানে কেজি ধরে বিক্রি হয় না। ভাগ হিসেবে বিক্রি হয়। যা নেবেন দশ টাকা। যে সময় যেটার সিজন সেটাই পাওয়া যাবে।

/এফএ/
সম্পর্কিত
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
ঢাকা থেকে রিয়াদগামী ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩২৭৪
বিমানবন্দরে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক
সর্বশেষ খবর
চাকরির বাজারে বদলাচ্ছে পছন্দ, নতুন প্রজন্মের কাছে সবচেয়ে নিরাপদ কোন পেশা?
চাকরির বাজারে বদলাচ্ছে পছন্দ, নতুন প্রজন্মের কাছে সবচেয়ে নিরাপদ কোন পেশা?
সাহারা মরুভূমির বুকে ৫০ কিলোমিটারের প্রকৃতির বিশাল চোখ!
সাহারা মরুভূমির বুকে ৫০ কিলোমিটারের প্রকৃতির বিশাল চোখ!
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পেলো নতুন চেয়ারম্যান, কে এই বিএনপি নেতা?
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পেলো নতুন চেয়ারম্যান, কে এই বিএনপি নেতা?
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ