গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পেলো নতুন চেয়ারম্যান, কে এই বিএনপি নেতা?

গাজীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর তিনি এ দায়িত্বে থাকবেন।

নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তাকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

কাজী ছাইয়েদুল আলম জানান, প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। গাজীপুরের পরিকল্পিত উন্নয়ন, আবাসনব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে তিনি কাজ করবেন।

/এফআর/
সম্পর্কিত
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে মাটিতে পুঁতে রাখা শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেফতার
যুক্তরাষ্ট্রে মাটিতে পুঁতে রাখা শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেফতার
চাকরির বাজারে বদলাচ্ছে পছন্দ, নতুন প্রজন্মের কাছে সবচেয়ে নিরাপদ কোন পেশা?
চাকরির বাজারে বদলাচ্ছে পছন্দ, নতুন প্রজন্মের কাছে সবচেয়ে নিরাপদ কোন পেশা?
সাহারা মরুভূমির বুকে ৫০ কিলোমিটারের প্রকৃতির বিশাল চোখ!
সাহারা মরুভূমির বুকে ৫০ কিলোমিটারের প্রকৃতির বিশাল চোখ!
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ