সেপ্টেম্বরে ৫০০টি স্মার্ট পার্কিং চালু করবে উত্তর সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ১৬:৩১আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৬:৩১

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী সেপ্টেম্বর মাসে ৫০০টি স্থানে স্মার্ট পার্কিং চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৩ আগস্ট) রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসি’র প্রধান কার্যালয়ে 'স্মার্ট হাট, স্মার্ট বাংলাদেশ'-এর প্রতিবেদন ঘোষণা অনুষ্ঠানে বিষয়টি উল্লেখ করেন।

মেয়র বলেছেন,  আগামী মাসে আমরা সিটি করপোরেশনের রাস্তায় প্রথম ধাপে ৫০০টি স্থানে ডিজিটাল পার্কিংয়ের ব্যবস্থা করবো। আইওটি প্রযুক্তি ব্যবহার আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন।

মেয়র জানান, স্মার্ট পার্কিংয়ের এই শুরুটা রাজধানীর গুলশান ও বনানী এলাকা থেকে করতে চাই। আমরা গতকাল এ নিয়ে মিটিং করেছি। কলকাতায় আমরা দেখেছি ওয়ার্ডেন থাকে, তারা পজ মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরাও সেরকম করতে চাই। আইওটি প্রযুক্তির মাধ্যমে সমগ্র সিস্টেমটি পরিচালনা করা হবে।'

মেয়র আতিকুল জানান, পার্কিং এলাকাগুলো ইজারার মাধ্যমে পরিচালিত হবে ও নির্দিষ্ট সময়সীমার জন্য ফি প্রদান করতে হবে।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের