কবরের ওপর কবর দেওয়ার ফি বাড়ালো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২২, ১৮:০৪আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৯:২২

নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সংরক্ষিত কবরের ওপর ফের কবর দেওয়ার জন্য ফি বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৮ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে সিটি করপোরেশন।

অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তর সিটির বনানী কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৫০ হাজার টাকা এবং অন্য কবরস্থানে কবরের ওপর কবর দেওয়ার জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪তম সন্ধ্যার আলোচ্যসূচি-১০-এর সিদ্ধান্ত অনুসারে এ আদেশ জারি করা হয়েছে।

উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ওই সভায় জানিয়েছিলেন, নগরবাসীকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর সিটির সমাজকল্যাণ কর্মকর্তা মুজাহিদ আল সাফিত জানান, আগে সব কবরস্থানে পুনঃকবর ফি ছিল ২০ হাজার ৫০০ টাকা।

বর্তমানে উত্তর সিটি করপোরেশনের আওতায় ছয়টি কবরস্থান রয়েছে। এগুলো হলো—উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান।

/আরএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের