রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১১:২৪আপডেট : ১২ আগস্ট ২০২২, ১১:২৪

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামের সামনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম মো. শহিদুল ইসলাম (৫০)। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫) নামে দুইজন আহত হয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত তিনজনকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক অটোরিকশাচালক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মালতি রানী ও বিশ্বজিৎ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সম্পর্কে মা ও ছেলে। বনানী আর্মি স্টেডিয়ামের সামনে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তারা আহত হয়েছিলেন।

সিসি টিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

নিহতের গ্রামের বাড়ি যশোর আর আহতদের গ্রামের বাড়ি নাটোর।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী