কড়াইল বস্তিতে চাঁদাবাজি নিয়ে যুবক খুন: গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ১৩:১৭আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৩:১৭

রাজধানীর কড়াইল বস্তিতে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলামিন (৩০) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। এর আগে, বুধবার (২৪ আগস্ট) কড়াইল বস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ আলী (৫৫), মো. খাজা, (৪৫) মো. আমজাদ হোসেন (৩৬), মো. হুমায়ুন কবির রাসেল (৩৪) ও মাসুদ আলম (১৯)। ঘটনাস্থল থেকে মারামারির কাজে ব্যবহৃত বড় ছোরা, চাপাতি ও ডিস্ক কুড়াল, লোহার রডসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কড়াইল বস্তিতে চাঁদাবাজি নিয়ে যুবক খুন: গ্রেফতার ৫ অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘কড়াইল বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ আগস্ট আলামিন নামে ওই ব্যক্তি খুন হন। এ ঘটনায় মামলা দায়েরের পর ছায়াতদন্ত করে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘রিকশা শ্রমিক, পরিছন্নতা কর্মী, গার্মেন্টস শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের আবাসস্থল কড়াইল বস্তি। মূলত টিঅ্যান্ডটি, গণপূর্ত ও ওয়াসা ইত্যাদি সরকারি সেবা সংস্থার জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ৪০ হাজার ঘর বা দোকান। এসব ঘর বা দোকান অবৈধভাবে নির্মাণ, বরাদ্দ ও হস্তান্তরে বড় ধরনের চাঁদাবাজি হয়ে আসছে। এসব স্থাপনায় পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দিয়েও হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এছাড়া ডিশ ও ইন্টারনেট সংযোগ, ময়লা বাণিজ্য প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমেও টাকা তোলা হয়।’

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি