পাওনা পরিশোধের দাবিতে এসপিসি ওয়ার্ল্ডের গ্রাহকদের সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২২, ১৪:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৪:৫৪

ই-কমার্স প্রতিষ্ঠান ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস’ গ্রাহকদের জমানো টাকা দিচ্ছে না বলে অভিযোগ তুলে বিনিয়োগকৃত অর্থ ফেরতের দাবি জানিয়েছে এসপিসি ইউজার ফোরাম।

শুক্রবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি স্বপন আহমেদ এবং সাধারণ সম্পাদক কাজী রিয়াজুল ইসলাম।

তারা বলেন, দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিয়ে ১২/১৩ মাস অতিবাহিত করেছে। আমরা তাদের মিথ্যা আশ্বাসের পেছনে ঘুরতে ঘুরতে আমাদের ঘাড়ে পাওনাদারদের টাকার পাহাড় চেপে বসেছে, যে টাকা পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই। পাওনাদারদের চাপে বাড়িঘর ছেড়ে সর্বস্বান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে।

তারা বলেন, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের এমডি আলামিন প্রধানের নিকট থেকে আমাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিনিয়াগকৃত অর্থ যাতে ফেরত পাই, সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের ভূমিকা আশা করছি।

উল্লেখ্য, ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস’ একটি অ্যাপভিত্তিক অনলাইন আয়ের মাধ্যম। দেশে যখন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একের পর এক নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে,  তখন সামনে আসে ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে’র নাম। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না। ভুক্তভোগী গ্রাহকদের দাবি, বিভিন্ন উপায়ে এসপিসির মাধ্যমে আয় করা টাকাগুলো তাদের ওয়ালেটে জমা রয়েছে। তারা কোনোভাবেই এ টাকা ক্যাশ আউট করতে পারছেন না। সব গ্রাহকের একই অবস্থা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের