‘মানবাধিকার নিয়ে কথা বলার আগে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৪:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৫:২৯

যেসব দেশ বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিচ্ছে তারাই বাংলাদেশে মানবাধিকার নিয়ে কথা বলছে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা বিভিন্ন দেশে অবস্থান করছে। আমার দেখতে পাচ্ছি, খুনিদের আশ্রয় দেওয়া সেই দেশের প্রতিনিধিরা আমাদের দেশের মানবাধিকার বিষয়ে কথা বলেন। দয়া করে মানবাধিকার বিষয়ে কথা বলার আগে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন।

রবিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘শোকাবহ আগস্টে ঘটেছিল ইতিহাসের নৃশংস ঘটনা। একটি পরিবারকে হত্যার বিচার চেয়ে শেখ হাসিনা, শেখ রেহানাকে ঘুরতে হয়েছে ক্ষমতাসীনদের দ্বারে দ্বারে। কেউ বিচার করেনি। তাদের বুকের চাপা কান্না সেদিন কেউ শোনেনি।’

আতিকুল ইসলাম বলেন, ‘শোকাবহ এই আগস্টে আমাদের দাবি– অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে। কমিশন গঠন করে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করতে হবে। চিন্তায় ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও তা বাস্তবায়ন করতে পারলেই তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। তাঁর স্বপ্নের গণতান্ত্রিক ও সম্প্রদায়িক সমাজভিত্তিক সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক শোকাবহ আগস্টে আমাদের অঙ্গিকার।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান।

ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রমুখ।

 

 

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী