বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষার্থীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৭:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:৩৯

রাজধানীর রামপুরায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইকবাল হোসাইন (২১) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) দুপুর রামপুরার খিলগাঁও হাজিপাড়ায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

কুমিল্লা চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের কৃষক মো. রফিকুল ইসলামের ছেলে ইকবাল। তিনি জামিয়া ইকরা বাংলাদেশ মাদ্রাসার তাফসির বিভাগের (জালালাইন) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মাদ্রাসার শিক্ষক মো. আবু সালেহ্ জানান, দুপুরে মাদ্রাসার ম্যাসের পাশেই গোসলখানায় গোসল করতে যায় ইকবাল। গোসলখানার দরজা চাপানোর সময় বৈদ্যুতিক তারে চাপ লেগে লিক হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সে অচেতন হয়ে পড়ে। উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় খিলগাঁও খিদমা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর সোয়া ২টা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের চাচাতো ভাই আশিক মাহমুদ বলেন, ‘খবর পাই ইকবাল মাদ্রাসায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখি।’

বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী