বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ০০:৫৮আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৯:১৪

রাজধানীর রমনা থানা এলাকার বেইলি রোডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ মফিজুল ইসলাম মাহিন (২১) নামে এক তরুণসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক যুবায়েরের অনুসারীদের মধ্যে বেইলি রোডের কেএফসির সামনে এ সংঘর্ষ বাঁধে। মাহিনের অবস্থা গুরুতর, তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

দুই গ্রুপের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুলের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয় বলে দাবি করেন মাহিনকে হাসপাতালে নেওয়া আনোয়ার।

হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহিন। তিনি ছাত্রলীগের শান্তিনগর ইউনিটের সভাপতি এবং ১৩নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। তার বাবার নাম নূর মোহাম্মদ। গ্রামের বাড়ি ফরিদপুর।

আনোয়ার বলেন, দুই দিন আগে স্থানীয় পর্যায়ে রমনা থানা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মাহিনের এক কর্মীর ঝামেলা হয়। এর জের ধরে রবিবার দক্ষিণের ছাত্রলীগ নেতারা মীমাংসার জন্য মাহিনকে ডাকেন। দক্ষিণের ছাত্রলীগের সভাপতি মেহেদীসহ রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল সেখানে উপস্থিত ছিলেন। রাতে বেইলি রোডের কেএফসির সামনে ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে যায় মাহিন।

এসময় কামরুলের সঙ্গে থাকা ৪০ থেকে ৫০ জন মাহিনদের উপর অতর্কিত হামলা চালায় অভিযোগ করে তিনি আরও বলেন, ‘চাপাতি দিয়ে মাহিনের মাথায় আঘাত করে। গুরুতর জখম হওয়ায় আটটি সেলাই দিতে হয়েছে।’ মাহিনের সঙ্গে থাকা অন্যদেরও তারা মারধর করেছে বলেও অভিযোগ করেন এই যুবক।

এ অভিযোগের বিষয়ে কামরুলের বক্তব্য পাওয়া যায়নি।

রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম দেশ বলেন, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় মাহিন নামের একজন আহত হয়েছে।

/এআরআর/জেজে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি