চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে ১০১ দিন ধরে মানববন্ধন

বাংলা ট্রিবিউনে রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৭

চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ জন কর্মচারী ১০১ তম দিনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা।

এ সময় তারা বলেন, আমরা ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছি। ৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছি। প্রকল্পের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। ফলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। তাই আমাদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানাই।

সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন– কোষাধ্যক্ষ সুমন হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাহিদা আরবি, ঢাকা বিভাগীয় সভাপতি রাকিবুজ্জামান ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শামীম রেজা প্রমুখ।

/বিআই/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান