নির্মাণাধীন ভবনে মশার লার্ভা ধ্বংসের অনুরোধ মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৬

কাউন্সিলরদের নিজ নিজ এলাকার নির্মাণাধীন ভবনে মশার লার্ভা ধ্বংস করার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বৃদ্ধির পথসভায় অংশ নিয়ে তিনি এ অনুরোধ জানান।

মেয়র আতিক বলেন, ‘কাউন্সিলররা নিজ নিজ এলাকায় নির্মাণাধীন ভবনগুলো পরিদর্শন করুন। এসব ভবনের কোথাও পানি জমে আছে কিনা, এডিস মশার লার্ভার জন্ম হচ্ছে কিনা– তা তদারকি করুন।’

তিনি জানান, দুই ভবনের মাঝের জায়গায় পানি ও পানি ধারণকারী পাত্র থাকলে তা পরিষ্কার করা হয় না। এ জায়গাটি অনেক সময় তালাবদ্ধ করে রাখা হয়। এই চর্চা থেকে রাজধানীবাসীদের বেরিয়ে আসার আহ্বান জানান মেয়র।

মেয়র বলেন, ‘আমরা দেখি, বিদেশে নাগরিকরা বাসাবাড়ি নিজেরাই পরিষ্কার করেন। কিন্তু আমরা তা করি না। আমরা বাসার ছাদে সুন্দর বাগান করি। কিন্তু তা পরিষ্কার রাখি না। আমরা অনেক সময় ছাদে বৃষ্টির পানি ধারণ করা পাত্র রেখে দেই।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসহাক মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর হাসিনা বারী চৌধুরী, নিকুঞ্জ-১ কল্যাণ সমিতির সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।

 

 

 

 

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি