কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১

কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হৃদয় (১৭) নামের এক কিশোর আহত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট সুরুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুর রহমান চৌধুরী এ তথ্য জানান।

হৃদয় নোয়াখালী জেলার সুধারাম উপজেলার সমিতির দোকান এলাকার মো. সোহাগের ছেলে।

আহতের কাকা মো. হাসান বলেন, ‘হৃদয় কয়লার ঘাট সুরুজবাগে একটি লেডিস ব্যাগ কারখানায় কাজ করে। সেখানেই থাকে। নাইট ডিউটি করে ভোরে হোটেলে নাস্তা করার জন্য বের হয়েছিল। সেখানে দুই-তিন জন ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে তার কাছ থেকে মোবাইলটি নিতে পারেনি। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এসআই মো. ওয়াহিদুর রহমান চৌধুরী বলেন, ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হৃদয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।’

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘ওই কিশোরের অবস্থা আশঙ্কা মুক্ত।’

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের