২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে টাকা দেবে না ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে অর্থায়ন করবে না সিটি করপোরেশন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ২ নম্বরে নগরভবনের ৬ষ্ঠ তলায় অনুষ্ঠিত করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, যেসব রাস্তার প্রশস্ততা ২০ ফুটের কম সেগুলোর উন্নয়নে কোনও আর্থিক বরাদ্দ দেবে না ডিএনসিসি। যেখানে রাস্তা ২০ ফুটের কম হলে অনুমোদনই পায় না সেখানে বরাদ্দ দেওয়া হবে না। যারা অবৈধভাবে দখল করে রেখেছে তারা দখল ছেড়ে ক্লিয়ার না করে দিলে কাজ হবে না।

ডিএনসিসি মেয়র বলেন, সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নকশা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে দিতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলের ফলে রাস্তা সরু হয়ে যায়। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে উল্লেখ করে বলেন, মানুষের যাতায়াতে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুত বর্জ্য অপসারণ এবং কাওরান বাজারস্থ কাঁচাবাজার স্থানান্তর নিয় আলোচনা হয়।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি