জন্মনিবন্ধনের সার্ভার বন্ধ, ভোগান্তিতে ডিএনসিসির সেবাগ্রহীতারা

রাশেদুল হাসান
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪১

এক সপ্তাহ ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জন্মনিবন্ধনের সার্ভার বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর সিটির উত্তরা, মিরপুর-২, মিরপুর-৪ ও মহাখালী আঞ্চলিক কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধনের সার্ভার বন্ধ রয়েছে। ফলে জন্মনিবন্ধনের আবেদন ফরম নিয়ে কার্যালয়গুলোয় গেলে সেবা না পেয়েই ফিরে আসতে হয়েছে।

উত্তর সিটির উত্তরা আঞ্চলিক কার্যালয়ের সেবা নিতে এসেছিলেন রায়হানুল ইসলাম। বসুন্ধরা আবাসিক এলাকার এ বাসিন্দা  জানিয়েছেন, তিনি সার্ভার বন্ধ থাকার কারণে জন্মনিবন্ধনের সংশোধন সেবা নিতে পারেননি।

রায়হানুল বলেন, ‌‘আমি এসেছিলাম আমার বাবার জন্মনিবন্ধনের নামের সংশোধনীর জন্য। এসে শুনি সার্ভার বন্ধ। তাই ফিরে আসতে হলো।’

এ বিষয়ে উত্তরা জোনের সহকারী নিবন্ধক তানিয়া পারভীন বলেন, ‘গত রবিবার থেকে আমাদের জোনে জন্মনিবন্ধনের সার্ভার বন্ধ। এ জন্য আমরা সেবা নিতে পারছি না। কবে ঠিক হবে, তাও জানি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে ১ নং জোনের (উত্তরা) এর পাশাপাশি ৬ ও ৭ নম্বর জোনে সেবা দেওয়া হয়। এগুলোর সার্ভার চালু আছে।’

উত্তর সিটির ২ ও ৪ নং আঞ্চলিক কার্যালয়ের জন্মনিবন্ধনের দায়িত্ব থাকা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফিরোজ আলম বলেন, ‘আমাদের এই দুই আঞ্চলিক কার্যালয়ের জন্মনিবন্ধনের সার্ভার বন্ধ আছে।’

তিনি জানিয়েছেন, এই দুই আঞ্চলিক কার্যালয় ছাড়া মহাখালী কার্যালয়েরও এ সেবা বন্ধ রয়েছে আর কারওয়ান বাজার কার্যালয়ের সেবা চালু আছে। কবে চালু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা রেজিস্ট্রার জেনারেলের অফিস বলতে পারবে কবে তারা এটা ঠিক করবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে রেজিস্ট্রার জেনারেল অব বার্থ অ্যান্ড ডেড রেজিস্ট্রেশন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলসহ পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করা হলে কেউই ফোন ধরেননি।

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী