কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩০

রাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত কিশোর মো. হৃদয়ের (১৭) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

এর আগে রবিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট সুরুজবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয় ওই কিশোর।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

হৃদয় নোয়াখালী জেলার সুধারাম উপজেলার সমিতির দোকান এলাকার মো. সোহাগের ছেলে।

হৃদয়ের কাকা মো. হাসান বলেন, ‘হৃদয় কয়লার ঘাট সুরুজবাগে একটি লেডিস ব্যাগ কারখানায় কাজ করতো। সেখানেই থাকতো। নাইট ডিউটি করে ১১ সেপ্টেম্বর ভোরে হোটেলে নাস্তা করার জন্য বের হয়েছিল। সেখানে দুই-তিন জন ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন...

কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস