রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ২০:০৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২০:১৪

রাজধানীর বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্টে শওকত হোসেন (৩৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রামপুরা থানার বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হক জিহান এ তথ্য জানান।

শওকত পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রত্যাশী গ্রামের শাহাদাত হোসেনে ছেলে। বর্তমানে খিলগাঁও ভূইয়াপাড়ায় থাকতেন।

এসআই কামরুল হক জিহান বলেন, ‘বনশ্রী এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার বাইরের অংশের দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন শওকত। এ সময় তিনি পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর আড়াইটা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

 

 

/এআইবি/এআরআর/আরকে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি