নৃত্য গীত আবৃত্তিতে ছায়ানটের শরৎ উৎসব

ঢাবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:০১

বাংলা ষড়ঋতু প্রকৃতি যেন ভুলতে বসেছে মানুষ। দেশের আবহাওয়ায় তেমনভাবে আর ছয় ঋতু পরিলক্ষিত হয় না। তবু কয়েকটি ঋতুকে উপজীব্য করে বিভিন্ন সময় উদযাপিত হয় বিভিন্ন উৎসব।

বিশেষ করে ইট-পাথরের এই শহরে আনন্দ-উৎসব খুব কমই হয়। তাই শহরের হাঁপিয়ে ওঠা মানুষগুলোর মনে প্রকৃতির আমেজে ভরিয়ে দিতে ফুলের সাজে সেজেছে ছায়ানট।

ছবি : নাসিরুল ইসলাম

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গান নিত্য আর আবৃত্তিতে শরতের রঙে রাঙিয়েছে কিছু মানুষের চিত্ত। একক দলীয় নিত্য, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে উদযাপন করা হয় শরতের উৎসব।

‘ওগো শেফালি বনের মনের কামনা’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একের পর এক একক ও দলীয় নৃত্য-গান পরিবেশন করা হয়। একক গান পরিবেশন করেন দীপ্র সীমান্ত, নয়মা ইসলাম নাজ, জাহিদ রেজা নূর, চঞ্চল বাড়াল, অসীম দত্ত অভয়া দত্ত, এ টি এম জাহাঙ্গীর, সেমন্তী মঞ্জুরি, তাহমিদ ওয়াসিফ ঋভু, সুতপা সাহা, সেজুঁতি বড়ুয়া, মাকসুদা আক্তার।

ছবি : নাসিরুল ইসলাম

‘দেখো, দেখো শুকতারা আঁখি মেলে চায়’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য-গীত পরিবেশন করে ছায়ানটের বড়দের দল। শরতে ‘আজ কোন অতিথি’, ‘মেঘের কোলে রোদ এসেছে’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য-গান পরিবেশন করে ছায়ানটের ছোটদের দল।

‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ’, ‘তোমার মোহন রূপে কে রয় ভুলে’ সম্মেলক গান পরিবেশন করে ছায়ানটের বড়দের দল। মহুয়ামঞ্জুরী সুনন্দার কণ্ঠে ‘তোমরা যা বলো তাই বলো’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ।

নৃত্য গীত আবৃত্তিতে ছায়ানটের শরৎ উৎসব

সবশেষে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় শরতের অনুষ্ঠান।

/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের