উত্তরায় পোশাক কর্মকর্তাকে অজ্ঞান করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ১৭:২১আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৭:২৭

রাজধানীর উত্তরায় বায়িং হাউসের এক কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় তিন লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ অক্টোবর) উত্তরার রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই কর্মকর্তার নাম ইমরান হোসেন (৩৫)। তিনি এসএস টেক্স ফ্যাশন নামে বায়িং হাউসের সিও। তিনি দক্ষিণখান নর্দাপাড়া থাকেন। তার গ্রামের বাড়ি পাবনার বেড়ায়। বাবার নাম ফরহাদ আলী।

শনিবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন এসএস টেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম সোহেল জানান, ইমরান সকালে বাসা থেকে বের হয়ে বাসে উত্তরা রাজলক্ষ্মী যাচ্ছিলেন। বাসের মধ্যে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার কাছে থাকা ২ লাখ ৬৭ হাজার টাকা নিয়ে যায়।

নাজমুল ইসলাম বলেন, ‌‘আমি সকালে তার মোবাইলে কল দিই। পরে জানতে পারি ইমরান অচেতন, তাকে পথচারীরা উদ্ধার করে পুলিশের সহযোগিতায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে আমার স্টাফদের পাঠাই সেখানে। বিকাল ৫টায় সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সে এখন সেখানে চিকিৎসাধীন আছে।’

কীভাবে তাকে অজ্ঞান করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইমরান আস্তে আস্তে বলতে চেয়েছিল যে তাকে স্প্রে করা হয়েছিল। তবে সুস্থ হলে সঠিক তথ্য জানা যাবে।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এক অচেতন ব্যক্তিকে আজ বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এআইবি/এআরআর/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম