বিউটিশিয়ানকে বাসায় ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৫:৪৬আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৭:২৫

রাজধানীর ধানমন্ডিতে সেবা নেওয়ার কথা বলে এক বিউটিশিয়ান নারীকে বাসায় ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে ওই নারীর ভাই ও ধানমন্ডি থানা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নারীর ভাই জানান, কয়েকজন তরুণ তার বোনকে ধর্ষণ করেছে। তাকে উদ্ধার করে প্রথমে তারা ধানমন্ডি থানায় যান। পরে ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই নারী একটি বিউটি পার্লারে কাজ করেন। পার্লারের হয়ে ফোন কলে বাসায় গিয়েও সেবা দেন। সোমবার রাতে সেবা নেওয়ার কথা বলে ফোন করে ধানমন্ডির ২৭ নম্বরের একটি বাড়িতে ডেকে নেওয়া হয় তাকে। তারপর পুলিশ ধর্ষণের অভিযোগ পায়। তবে সে নির্দিষ্ট করে বাসার ঠিকানা বলতে পারছে না বলে জানায় পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি। মেয়েটি যেহেতু অসুস্থ, এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে একটু সুস্থ হোক। আমরা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেবো।’

/এআরআর/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের