সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২২, ০১:১১আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০১:১১

‘একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। সুবিধাবঞ্চিত শিশুরা কোথায় থাকছে, কী খাচ্ছে এসব বিষয়ে খেয়াল রাখা দরকার।’

শনিবার (১৫ অক্টোবর) বিকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পথশিশু উৎসবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র  আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে: আতিক মেয়র বলেন, সঠিক পরিচর্যা পেলে এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে। সবাই এগিয়ে আসলে, শিশুদের যত্ন নিলে এরা আর পথে থাকবে না। এই শিশুরাই একসময় সম্পদে পরিণত হবে। সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটবে।

শিশুদের নিয়ে কাজ করায় জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনকে ধন্যবাদ দিয়ে মেয়র বলেন, 'জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ। ডিএনসিসিও শিশুদের পাশে সবসময় থাকবে। তাদের পড়াশোনার জন্য ডিএনসিসি থেকে প্রাথমিকভাবে চল্লিশ জন শিশুকে বৃত্তি প্রদান করা হবে। দ্রুতই বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু হবে।'

শিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে ডিএনসিসি দ্রুতই পদক্ষেপ নিবে বলেও জানিয়েছেন মেয়র।

এসময় মেয়র মো. আতিকুল ইসলাম উৎসবে অংশ নেওয়া শিশুদের সাথে মিশে আনন্দ ভাগাভাগি করেন।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের