কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ০০:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০০:৩০

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইমন শেখ (১৮) নামে কিশোর গুরুতর আহত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইমন মোহাম্মদপুরের আড়াইল বারের পাশে বসবাস করেন। তার বাবার নাম আব্দুল জব্বার। তিনি একটি সাউন্ড সিস্টেমে কাজ করেন।

আহত ইমনের ভাই মাসুম শেখ জানিয়েছেন, ইমন বাজার থেকে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের বৈশাখী মাঠের সামনে স্থানীয় কিশোর গ্যাংয়ের ডাইল্ল্যা হৃদয় গ্রুপের ছেলেরা যাওয়ার সময়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

পরিবারের লোকজন খবর পেয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত ইমন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে পরিদর্শক বলেন, তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী