ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড পেলেন ডিএনসিসি মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ১৫:৪৮আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৬:০৬

সি-ফরটিস ব্লুমবার্গ ফিলানথ্রপিস অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে সি-ফরটি শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। ২০ অক্টোবর (আর্জেন্টাইন সময় ১৯ অক্টোবর) ডিএনসিসি মেয়রের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

‘জলবায়ুর স্থিতিস্থাপকতা নির্মাণ করতে ঐক্যবদ্ধ’ ক্যাটাগরিতে ডিএনসিসি মেয়র এই পুরস্কার অর্জন করেন। সম্মেলনটির এবারের প্রতিপাদ্য ‘ইউনাইটেড ইন অ্যাকশন’-এর সঙ্গে মিল রেখে মোট পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মেয়রদের এই পুরস্কার দেওয়া হয়েছে। পৃথিবীজুড়ে জলবায়ু-সংকট মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের মেয়রদের নিয়ে বৈশ্বিক প্ল্যাটফর্ম সি-ফরটিস ব্লুমবার্গ গঠিত।

পুরস্কার গ্রহণ শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম সি-ফরটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই স্বীকৃতি পৃথিবীজুড়ে জলবায়ুর ভবিষ্যৎ সংকট মোকবিলায় সামনে থেকে পথ দেখাবে। আমরাদের একটু একটু অবদান সমন্বিতভাবে এই পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাসযোগ্য করে তুলবে।’

তিনি আরও বলেন, ‘করোনা, জলাবায়ু পরিবর্তন ও কনফ্লিক্টের এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মনে রাখতে হবে সবাই নিরপাদ না হলে কেউ নিরাপদ থাকবে না। এমন কী মানবসভ্যতা বিলুপ্তির মুখে পড়তে পারে।’

ডিএনসিসি’র একটি সবুজ, আরও অন্তর্ভুক্তিমূলক এবং বসবাসযোগ্য শহর তৈরি করতে সবুজ জায়গা সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, চারটি খেলার মাঠ, ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি বিদ্যমান পাবলিক টয়লেটের উন্নয়ন, দুইটি কবরাস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানার উন্নয়ন কার্যক্রম এই পুরস্কার প্রাপ্তিতে ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ব্লুমবার্গ ফিলানথ্রপিস বিশ্বের ৯৪১টি শহর এবং ১৭৩টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যাতে সর্বাধিক সংখ্যক মানুষের জন্য আরও ভালো, দীর্ঘ জীবন নিশ্চিত করা যায়। সংস্থাটি দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসার জন্য পাঁচটি ক্ষেত্র নিয়ে কাজ করে। এগুলো হলো- কলা, শিক্ষা, পরিবেশ, সরকারি উদ্ভাবন ও জনস্বাস্থ্য।

 

 

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী