রায়েরবাজার মার্কেটে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ১৯:২৭আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৯:২৭

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন একটি পরিত্যক্ত মার্কেটে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের রায়েরবাজার সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটে অভিযান পরিচালনা করে প্রায় ১০০টির অধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। রায়েরবাজার মার্কেটে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

প্রথমবার ২০০৬ সাল এবং দ্বিতীয়বার ২০১৯ সালে পরিত্যক্ত ঘোষিত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দ্বিতীয় তলায় অনুমোদনবিহীন বর্ধিত অংশের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। অনুমোদনবিহীন ও অবৈধভাবে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য নির্মিত র‍্যাম্পটি ভেঙ্গে দেওয়া হয়।

এসময় উন্মুক্ত নিলামের মাধ্যমে পুরাতন রড ও কিছু শেড আটচল্লিশ হাজার টাকায় বিক্রি করা হয়। রায়েরবাজার মার্কেটে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

পরিত্যক্ত ভবনটিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তা সংবলিত ব্যানার টানিয়ে দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন।

/আরএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম