জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ডেন্টিস্ট গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২২, ১৬:৪৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:৪৪

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকা থেকে জঙ্গিবাদে প্ররোচনার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ)। গতকাল বুধবার (৩০ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকালে এন্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম মো. আবুল কাশেম আলফি (৬২)। গ্রেফতাদের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৩৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট বলে জানা গেছে।

গ্রেফতার ডা. আবুল কাশেম আলফি তার অন্যান্য সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচরণাসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠনের প্রচলিত বই নিজ উদ্যোগে ছাপিয়ে অন্যান্য সহযোগী সদস্যদের কাছে বিতরণ করতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আসলাম খান জানান, আলফি জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম (সাইবার স্পেস) ব্যবহার করে, বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন। এছাড়া আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে সমর্থনপূর্বক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণার মাধ্যমে অন্যান্যদের সন্ত্রাসী কার্যে উদ্বুদ্ধ করার কাজ করে আসছিলেন ডা. আলফি।

গত বছর মানিকগঞ্জ শিবালয় থানায় গ্রেফতার আবুল কাশেম আলফির নামে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। পরে বুধবার গ্রেফতারের ঘটনায় তার নামে রাজধানীর রামপুরা থানায় আরও একটি মামলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী