রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৬

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২২৫ পিস ইয়াবা, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়। রবিবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-১০।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. আল আমিন বেপারী (২৫), মো. সায়াদ হাসান শুভ (২৪), রত্মা আক্তার (২৭), সুলতানা আক্তার (২৮) ও মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ (২৫)।

র‌্যাবের হেফাজতে গ্রেফতার মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ ডিসেম্বর) র‌্যাব-১০-এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানে আনুমানিক ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. আল আমিন বেপারী, মো. সায়াদ হাসান শুভ, রত্মা আক্তার ও সুলতানা আক্তার নামের চার মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব।

অপর অভিযানের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকায় অপর অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখকে গ্রেফতার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম