ডিএনসিসির পানিনিষ্কাশন লেক ও নালায় ৩৮০০ স্থাপনা চিহ্নিত, কাল অভিযান

রাশেদুল হাসান
০৩ জানুয়ারি ২০২৩, ২২:০৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২২:৫৩

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন লেকে ও বৃষ্টির পানিনিষ্কাশন নালায় পয়ঃসংযোগ দিয়ে দূষণকারী ৩ হাজার ৮০০ স্থাপনা চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার (৩ জানুয়ারি) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।

তিনি জানান, চিহ্নিত স্থাপনাগুলোয় আগামীকাল বুধবার (৪ জানুয়ারি) অভিযান চালিয়ে এ অবৈধ পয়ঃসংযোগ বন্ধ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গুলশান-২-এর ১১২ নম্বর রোড থেকে এ অভিযান শুরু হবে এবং আইনানুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‌‘আমরা কমপ্লায়েন্সের একটা লিস্ট করে ফেলেছি সেপটিক ট্যাংকসহ কী কী কমপ্লায়েন্স নেই। আমরা গুলশানের ৮০ ভাগ বাসাতেই এ কমপ্লায়েন্স পাইনি। আগামীকাল পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া শুরু করবো। যেসব বাড়ি থেকে সংযোগ দেওয়া হয়েছে, আমরা সেই লাইন বন্ধ করে দেবো। শুরু করার পর ধারাবাহিক এটা চলতেই থাকবে।’

তিনি আরও বলেন, ‘স্টর্ম স্যুয়ারেজ লাইনে বৃষ্টির পানি যাবে, এখান দিয়ে বাসা-বাড়ির নোংরা পানি যেতে পারবে না।’ তিনি অভিযোগ করেন, পয়োবর্জ্যে দূষিত গুলশান-বনানী-বারিধারা লেকে দূষণের কারণে মাছ চাষ করা যায় না আর উৎপাদন হয় মশার।’

মেয়র বলেন, ‘আমরা সবাইকে দেখাতে চাই, মশা যদি দূর করতে হয় কীটনাশক দিয়ে হবে না; ন্যাচারাল উপায়ে দূর করতে হবে। আমার খাল ও লেকে যদি মাছ থাকে, তাহলে তারা লার্ভা খেয়ে ফেলবে। আমরা তো পরিবেশকে নষ্ট করে মশা মারছি। এটা করা যাবে না। পরিবেশও বাঁচাতে হবে, মশাও মারতে হবে।’

হাউজিং সোসাইটিকে ভবনে সেপটিক ট্যাংক ও সোকওয়েল বসানোর জন্য কয়েক দফা সময় দেওয়া হয়েছিল বলেও জানান মেয়র।

এ বিষয়ে তিনি বলেন, ‘এটার তো একটা সমাধান আছে। সোসাইটি তো কোনও কিছু মানছে না। যদি না মানে, তখন আমাদের পদক্ষেপ নিতেই হবে।’

অভিজাত এলাকা থেকে শুরু করার কারণ কী, জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি মিরপুর থেকে এ অভিযান শুরু করতে পারতাম কিন্তু তখন মানুষ প্রশ্ন তুলত। এখন আমি অভিজাত এলাকা থেকে শুরু করছি কারণ তাদের টাকার অভাব নেই যে সেপটিক ট্যাংক বা সোকওয়েল বসাতে পারবে না। আর আজ অভিযান করলেই যে কাল সমাধান হয়ে যাবে, তা তো নয়। এটার মাধ্যমে মানুষকে বার্তা দিতে চাই।’

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের