ড্রেন-খালে পয়োবর্জ্যের সংযোগ বন্ধে ডিএনসিসির অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৩:২৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৩:৫৯

সারফেস ড্রেন, খাল বা লেকে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া বন্ধ করতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৪ জানুয়ারি) থেকে এ অভিযান শুরু হয়েছে।  

অভিযানের অংশ হিসেবে বুধবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান-২-এর একটি বাসার সামনের ড্রেনে কলা গাছ ঢুকিয়ে দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরে আরও বেশ কিছু বাসা-বাড়ির ড্রেনের লাইনে কলা গাছ ঢুকিয়ে দেওয়া হয়।

এ সময় মেয়র বলেন, ‘সারফেস ড্রেন, খাল বা লেকে পয়ঃবর্জ্যের সংযোগ দেওয়া বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা এই তালিকা প্রণয়ন করেছি।’

তিনি বলেন, ‘ব্ল্যাক ওয়াটার কোনোভানেই সিটি করপোরেশনের ড্রেনে, খালে, লেকে ঢুকতে পারবে না। আমরা অনেক আগে থেকেই এ বিষয়ে জানিয়ে আসছি, মানুষকে সচেতন করে আসছি, গণবিজ্ঞপ্তিও দিয়েছি। কিন্তু কেউ কথা শোনেনি। তাই আজ থেকে আমাদের এই অভিযান শুরু হলো। আমরা বাসার সামনে গিয়ে ড্রেনগুলো কলাগাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি।’

/আরএইচ /আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী