সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১২:৪৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:৪৮

ঢাকার ধামরাইয়ের নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। নবীনগরের ইসলামপুর এলাকার কুমরাল গ্রামে একটি দুই তলা বাসায় দগ্ধ হন তারা।

দগ্ধরা হলেন– মো. মনজুরুল (৩২), জোসনা বেগম (২৫), তাদের মেয়ে মরিয়ম (২), জোসনার  বড় বোন  হোসনা বেগম (৩০) ও তাদের ভাগনি সাদিয়া আক্তার (১৮)। মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, জোসনার ৪০ শতাংশ, মরিয়মের ১৫ শতাংশ, হোসনার ২৫ শতাংশ এবং সাদিয়ার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।

এই তথ্য নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, দগ্ধ পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে।

দগ্ধদের উদ্ধারকারী প্রতিবেশী সুফিয়ান জানান, মনজুরুলের স্ত্রী জোসনা বেগম আজ শনিবার সকালে রান্না করার জন্য গ্যাসলাইটার জ্বালাতেই সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে পুরো রান্নাঘরে  আগুন ধরে যায়। এতে ওই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়।

তিনি জানান, মনজুরুল স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা মাস্টারপাড়ায়।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের