তেজগাঁওয়ে কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীকে হত্যার অভিযোগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ১১:২১আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১:২১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের  কুনিপাড়ায় ‘জুয়েল ইন্ডাস্ট্রিজ’ এর ভেতর থেকে মো. হাশেম (৬৫) নামে এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে শ্রমিকরা ভেতরে প্রবেশ করলে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী ও ওই কারখানার শ্রমিক মো. ঝন্টু মিয়া জানিনান, ওই কারখানার মালিকের নাম এম এ জলিল। সেখানে ১৭ থেকে ১৮ জন শ্রমিক কাজ করেন। সেখানে স্ক্রু তৈরি করা হয়।

তিনি আরও জানান, হাশেম ছিলেন ওই কারখানার একজন নিরাপত্তাকর্মী। তিনি ভেতরেই থাকতেন। সকালে তিনি তালা খুলে দিলে আমরা প্রবেশ করতাম। কিন্তু আজ সকালে এসে দরজাটি খোলা পাই। শুধু চাপানো ছিল। ভেতরে গিয়ে কারখানার মেঝেতে হাশেমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখানে বেশ কিছু মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল। আমাদের ধারণা, তাকে কেউ হত্যা করে হয়তো কিছু নিয়ে গেছে। তা পরে জানা যাবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, মৃতের মুখমণ্ডল ও মাথায় রক্তাক্ত জখম ছিল।

মো. হাশেমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে বলে জানা গেছে। কোনও আত্মীয়-স্বজন না আসায় তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

/এআইবি/এফএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের