রাজধানীতে একদিন বয়সী নবজাতকের খণ্ডিত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ২১:০৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২১:১৮

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে একদিন বয়সী এক নবজাতকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মাথার অংশ পাওয়া গেলেও দেহের অংশ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে দক্ষিণখানের চালাবন হাজীপাড়ার হাজী বিল্লাত আলী স্কুল সংলগ্ন আব্দুল হালিমের খালি প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রিশিত খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে হাজীপাড়া থেকে এক নবজাতকের মাথার অংশ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকটি ছেলে না মেয়ে তা বলা যাচ্ছে না। কারণ নবজাতকের দেহের নিম্ন অংশ ছিল না।’

এসআই রিশিত খান বলেন, ‘ধারণা করা হচ্ছে, গর্ভপাত করে সন্তানটিকে ভূমিষ্ঠ করা হয়েছে। গর্ভপাতের সময় নবজাতকটির নিম্ন অংশ ছিঁড়ে গেছে।’

হাজীপাড়ার বাসিন্দা জান্নাতুল মাওয়া বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তার পাশের খালি প্লটের মধ্যে নবজাতকের মাথার অংশটি পড়ে ছিল। খবর পেয়ে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের