পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ২২:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২২:২৮

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে মোটরসাইকেল চালকরা।

শনিবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে 'ফেসবুক গ্রুপ: পদ্মা সেতুতে বাইক চলার দাবি জানাই' ব্যানারে আয়োজিত এক মানববন্ধন তারা এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বপ্নের পদ্মা সেতু হওয়ার আগে দক্ষিণবঙ্গের মোটরযান মালিক, চাকরিজীবী, পেশাজীবী, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা স্বপ্ন দেখেছিল মোটরসাইকেল চালিয়ে তারা কর্মস্থলে যাবে। কাজ শেষে বাড়ি ফিরবে। কিন্তু চক্রান্তকারীরা সরকারকে ভুল বুঝিয়ে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করেছে।

তারা বলেন, দুর্ঘটনা রোধে প্রয়োজনে চালকদের সচেতন করার পাশাপাশি মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন, গতি নির্ধারণ, ওজন, লাইসেন্স ইত্যাদির বিষয়ে কড়াকড়ি আরোপ করা যেতে পারে। তা না করে দীর্ঘদিন ধরে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল চলকরাও প্রতিদিন ঝুঁকি নিয়ে লঞ্চ ও ফেরিতে পদ্মা নদী পাড়ি দিচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোটরসাইকেল চালকদের পক্ষে এই বিষয়ে আদালতে রিটকারী ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির সভাপতি কে এম আবু হানিফ হৃদয়, মহাসচিব এফ এম মিলন, অ্যাড. তৈমূর আলম খন্দকার, অ্যাড. আনিসুর রহমান, ইসমাইল সরকার, অ্যাড. আলমগীর হোসেন, মো. রুহুল আমিন প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী