পাশের ছাদে লাফ দেওয়ার সময় পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৮:৪৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:৪৪

রাজধানীর লালবাগে খেলার সময় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে তুষার আহামেদ কায়েস (১২) নামে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে দুই ভবনের মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে।

মৃতের নানা মো. লিটন  জানান, লালবাগ বড় মসজিদের পাশে একটি ছয় তলা ভবনের চতুর্থ তলায় বাবা-মায়ের সঙ্গে থাকতো তুষার। সে বাবা-মায়ের একমাত্র সন্তান এবং লালবাগের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়তো। তার বাবা মো. দেলোয়ার হোসেন একটি কোম্পানির মালামাল বিভিন্ন জেলায় সাপ্লাইয়ের কাজ করেন। মা হ্যাপি আক্তার গৃহিণী।

তিনি আরও জানান, বিকালে কয়েকটি শিশুর সঙ্গে ক্রিকেট খেলছিল তুষার। খেলার সময়ে তাদের বলটি পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। সেই বলটি আনতে পাশাপাশি থাকা এক ভবন থেকে পাশের ভবনে যাওয়ার সময়ে দুই ভবনের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় তুষার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

/এআইবি/আরটি/এফএস/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী