পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৩, ২১:৫৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ২১:৫৫

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আব্দুর রহিম (৯) ও লামিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

শনিবার (২৭ জানুয়ারি) কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকার সিলেটি বাজারের বোরহান উদ্দিনের পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজন রাসেল জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে ভবনটির ছাদে তারা খেলা করছিল। খেলার সময়ে দুই শিশু ছাদ থেকে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই রাত সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জানা গেছে, নিহত দুই শিশুর মা-বাবা অন্যের বাড়িতে কাজ করেন এবং তারা ভবনটিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কাশিপুর। রহিমের বাবার নাম রোমান মিয়া ও লামিয়ার বাবার নাম আব্দুর রশিদ মিয়া।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে