পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৬

ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ‘ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষায় ডিউটি করার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণেরও সুযোগ রয়েছে। নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম অনুশীলনের কোনও বিকল্প নেই।’

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিরপুর পিওএম পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ইভেন্ট শিল্ড প্যারেডে প্রথম স্থান অর্জন করায় যৌথ মেট্রো কন্টিনজেন্টকে সংবর্ধনা দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এবারের শিল্ড প্যারেডে প্রথম স্থান অর্জনকারী যৌথ মেট্রো কন্টিনজেন্টে অংশগ্রহণকারী সব গর্বিত পুলিশ সদস্য ডিএমপিতে কর্মরত।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে: ডিএমপি কমিশনার

অনুষ্ঠানে শিল্ড প্যারেডে বিজয়ী সবাইকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা দিন-রাত ডিউটি করার পরেও পুলিশ সপ্তাহে যে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আমরা রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় যেমন পারদর্শী তেমনি বিভিন্ন খেলাধুলায়ও চ্যাম্পিয়ন। বাংলাদেশের সব পুলিশ ইউনিটের রোল মডেল টিম ডিএমপি। তারা প্রত্যেকটা ভালো কাজ অনুসরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) সাইফুল্লাহ আল মামুন। শিল্ড প্যারেডে প্রথম স্থান অর্জনকারী যৌথ মেট্রো কন্টিনজেন্টের সব সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে ব্লেজার প্রদান করেন ডিএমপি কমিশনার।

এ সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম-পুলিশ কমিশনাররা এবং উপ-পুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহের তৃতীয় দিন রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শিল্ড প্যারেড প্রতিযোগিতা। এতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা অংশ নেন।

/এএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী