পতাকা উত্তোলন দিবস

শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের পতাকা সমাবেশ

ঢাকা কলেজ প্রতিনিধি 
০২ মার্চ ২০২৩, ১২:৪৮আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৩:৪০

ঐতিহাসিক ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবসে পতাকা সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা ও ভাস্কর রাশা। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম ঘটনাগুলোর মধ্যে একটি পতাকা উত্তোলন। কিন্তু বর্তমানে এটাকে ভুলে যাওয়া হয়েছে। আমি আশা করি এই পতাকা দিবসকে সরকারিভাবে পালন করা হবে এবং জাতির কাছে তা জানাতে হবে।’

মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত বলেন, ‘আজ থেকে ৫২ বছর আগে ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু সেই পতাকা দিবসকে আমরা এখন ভুলে গেছি। ভুলে গেছি স্বাধীনতার ইতিহাসকে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের শত শত বর্ষের স্বাধীনতার যে আকাক্ষা তা ২ মার্চের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। পরের দিন ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা ও জাতীয় সঙ্গীত ঘোষণা করেন বঙ্গবন্ধু।’

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।

/আরআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের